মোজার উপর মাসাহ

মোজার উপর মাসাহের অধ্যায়

দুই মোজার উপর মাসাহ করা হাদীস দ্বারা বৈধ, এমন সব অপবিত্রতা হতে যা ওযু ওয়াজিব করে। যখন পবিত্র অবস্থায় মোজাদ্বয় পরিধান করে এরপর অপবিত্র হয়। অতঃপর যদি সে মুকীম হয়; তবে একদিন একরাত মাসাহ করবে। আর মুসাফির হলে তিনদিন তিনরাত মাসাহ করবে। মাসাহের মুদ্দত শুরু হবে ওযুবিহীন হওয়ার পর থেকে। হাতের আঙুলসমূহ দ্বারা উভয় মোজার পৃষ্টদেশে রেকাকৃতি করে মাসাহ করা। পায়ের আঙুলসমূহ হতে শুরু করে নালার দিকে টেনে আনবে। এ মাসাহের ফরয হল হাতের তিন আঙুল পরিমাণ। আর এমন মোজার উপর মাসাহ করা জায়েয নেয়, যাতে ছেঁড়া এত বেশি যে, পায়ের তিন আঙুল পরিমাণ প্রকাশ পায়। আর ছেঁড়া যদি এর চেয়ে কম, তবে মাসাহ জায়েয হবে।  
যে ব্যক্তির জন্য গোসল ফরয হয়েছে তার জন্য মোজার ওপর মাসাহ জায়েয নেই। যেসব বিষয় ওযুকে ভঙ্গ করে দেয় তা মাসাহকে ভঙ্গ করে দেয়। এমনিভাবে মোজা খুলেফেলা এবং মাসাহের মুদ্দাত শেষ হয়ে যাওয়াও মাসাহকে নষ্ট করে দেয়। অতঃপর যদি মাসাহের মুদ্দাত শেষ হয়ে যায়, (আর ওযু ঠিক থাকে) তবে মোজাদ্বয় খুলে পদদ্বয় ধুয়ে নেবে এবং সালাত পড়ে নেবে। আর ওযুর অবশিষ্ট অঙ্গগুলোকে দ্বিতীয়বার ধৌত করতে হবে না। যে ব্যক্তি মুকীম অবস্থায় মাসাহ শুরু করল এরপর একদিন একরাত পূর্ণ হওয়ার পূর্বে সফরে গেল, তখন সে পূর্ণ তিনদিন তিনরাত মাসাহ করবে। আর যে ব্যক্তি মুসাফির অবস্থায় মাসাহ শুরু করল, তারপর মুকীম হয়ে গেল, তাহলে সে যদি একদিন একরাত বা ততোধিক সময় মাসাহ করে থাকে, তবে তার উপর আবশ্যক হবে মজাদ্বয় খুলেফেলা। আর যদি এর চেয়ে কম সময় মাসাহ করে থাকে, তবে একদিন একরাত পরিপূর্ণ করবে। আর যে ব্যক্তি মোজার উপর ‘জুরমূক’ পরিধান করে, সে ওহার উপরই মাসাহ করবে। জাওরাবাইনের উপর মাসাহ জায়েয নেয়, কিন্তু যদি তা চামড়া দ্বারা পূর্ণ বাঁধায়কৃত হয়, অথবা শুধু নিম্নভাগে চামড়া লাগানো হয়, তবে জায়েয হবে। আর সাহেবাইনের মতে, যদি তা খুব মোটা ও শক্ত হয় এবং ছেঁড়া না থাকে, তবে জায়েয হবে। পাগড়ি, টুপি, বোরকা এবং হাত মোজার ওপর মাসাহ জায়েয নেই। তবে পটি বা ব্যান্ডেজের ওপর মাসাহ জায়েয, যদিও তা বিনা ওযুতে বেঁধে থাকে। আর যদি ক্ষত না শুকিয়ে ব্যান্ডেজ পড়ে যায়, তবে মাসাহ বাতিল হবে না। আর যদি ক্ষত ভালো হয়ে ব্যান্ডিজ পড়ে যায়, তবে মাসাহ বাতিল হয়ে যাবে।

No comments:

Post a Comment