সালাতের মাকরূহ ওয়াক্তসমূহের অধ্যায়
সূর্য উদয় ও অস্তের সময় কোন সালাত পড়া জায়েয নেই, সে দিনের আসরের সালাত (না
পড়ে থাকলে মাকরূহের সাথে সূর্যাস্তের সময়) পড়া জায়েয। আর ঠিক দ্বিপ্রহরে সূর্য
(মধ্যাকাশে) অবস্থান করার সময়ও কোন প্রকার সালাত জায়েয নেই। এসব সময়ে জানাযার
সালাতও পড়বে না এবং তিলাওয়াতের সিজদাও দিবে না। ফজরের সালাত পড়ার পর সূর্য উদয়
হওয়া পর্যন্ত নফল পড়া মাকরূহ, তবে এ দুই সময়ের মধ্যে কাযা সালাতগুলো পড়তে কোন
অসুবিধা নেই। সুবহে সাদিকের পর ফজরের দুই রাকআত সুন্নাতের অতিরিক্ত নফল সালাত পড়া
মাকরূহ এবং মাগরিবের পূর্বেও কোন নফল পড়বে না।
No comments:
Post a Comment