কাযা সালাতের অধ্যায়
যে ব্যক্তির এক ওয়াক্ত সালাত কাযা হয়ে গেছে, যখন স্বরণ হবে তখনই সে তা আদায়
করে নেবে। আর তাকে ওয়াক্তিয়া সালাতের ওপর অগ্রধিকার দেবে, তবে ওয়াক্তিয়া সালাত
ছুটে যাবার (কাযার) আশঙ্কা থাকলে ওয়াক্তিয়া সালাত প্রথমে পড়ে নেবে, তারপর কাযা
সালাত পড়বে। যে ব্যক্তির একাধিক সালাত কাযা হয়ে গেছে সে কাযা আদায় করার সময় ধারাবাহিকতা
ঠিক রাখবে, যে তারতীবে (ধারাবাহিকতায়) মূল সালাত ফরয হয়েছিল। কিন্তু যদি কাযা
সালাত পাঁচ ওয়াক্তের বেশি হয়, তবে ধারাবাহিকতা রহিত হয়ে যাবে।
No comments:
Post a Comment