সালাতের পর্ব
সালাতের ওয়াক্তসমূহঃ
ফজরের ওয়াক্ত শুরু হয়, যখন ফজরের সানি বা সুবহে সাদিক উদিত হয়। আর তা হল
(পূর্ব) আকাশের আড়াআড়ি সাদা আভা। ফজরের শেষ সময় হল সূর্য উদিত হওয়ার পূর্ব
পর্যন্ত। যোহরের প্রথম ওয়াক্ত সূর্য পশ্চিম আকাশে হেলে যাবার সময় হতে শুরু হয়। আর
যোহরের শেষ ওয়াক্ত ইমাম আবূ হানীফা (রহঃ)-এর মতে,প্রত্যেক বস্তুর মূল ছায়া ব্যতীত
তার দ্বিগুণ ছায়া হওয়া পর্যন্ত। ইমাম আবূ ইউসুফ ও মুহাম্মদ (রহঃ) বলেন, (মূল ছায়া
ব্যতীত) একগুণ হওয়া পর্যন্ত যোহরের শেষ ওয়াক্ত। আর উল্লিখিত উভয় মত অনুযায়ী যোহরের
ওয়াক্ত চলে যাবার পরই আসরের ওয়াক্ত শুরু হয়। আর সূর্যাস্ত হবার পূর্ব পর্যন্ত
আসরের ওয়াক্ত থাকে। সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয়। আর শেষ ওয়াক্ত
হল, শাফাক তথা আকাশের লালিমা ডুবে না যাওয়া পর্যন্ত। ইমাম আবূ হানীফা (রহঃ)-এর
মতে, শাফাক হল সাদা আভা যা লাল আকৃতির পর আকাশে দেখা যায়। ইমাম আবূ ইউসুফ ও
মুহাম্মদ (রহঃ) বলেন- লাল আভাই হল শাফাক।
ইশার প্রথম ওয়াক্ত শুরু হয় যখন শাফাক অদৃশ্য হয়। আর সুবহে সাদিক উদয় হওয়া
পর্যন্ত উহার শেষ ওয়াক্ত (অবশিষ্ট থাকে)। বিতিরের সালাতের প্রথম ওয়াক্ত ইশার পর,
আর শেষ ওয়াক্ত হল সুবহে সাদিক উদয় হওয়া পর্যন্ত। ফজরের সালাত আলোকোজ্জল করে পড়া মুসতাহাব।
আর যোহরের সালাত গরমকালে ঠান্ডা করে তথা দেরি করে এবং শীতকালে অগ্রগামী করে পড়া
মুসতাহাব। আসরের সালাত সূর্যের রং পরিবর্তন (হলুদ বর্ণ) না হওয়া পর্যন্ত বিলম্ব
করে পড়া মুসতাহাব। মাগরিবের সালাত (সব সময়) তাড়াতাড়ি পড়া মুসতাহাব। আর ইশার সালাত
রাতের এক তৃতীয়াংশের পূর্ব পর্যন্ত দেরি করে পড়া মুসতাহাব। যার রাতের সালাত তথা
তাহাজ্জুদের সালাত পড়ার অভ্যাস রয়েছে তার জন্য বিতির সালাত দেরি করে শেষ রাতে পড়া
মুসতাহাব। আর যদি সে শেষ রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে নিশ্চিত না হয়, তবে নিদ্রা
যাবার পূর্বেই বিতিরের পড়ে নেবে।
No comments:
Post a Comment