গোসল

 গোসলের ফরজ ও সুন্নাতসমূহঃ
গোসলের ফরজসমূহঃ ১. গড়গড়ার সাথে কুলি করা। ২. নাকে পানি দেওয়া। ৩. সমস্ত শরীর ধৌত করা।

গোসলের সুন্নাতসমূহঃ
১. হস্তদ্বয় ও লজ্জাস্থান ধৌতকরে আরম্ভ করা। ২. যদি শরীরের কোন স্থানে নাপাকি লেগে থাকে তবে তা দূর করা। ৩. এরপর সালাতের ওযুর ন্যায় ওযু করা, কিন্তু পাদুখানা ধৌত করবেনা। ৪. স্বীয় মাথা ও সমস্ত শরীরে তিনবার পানি প্রবাহিত করবে। তারপর ঐ স্থান হতে একটু সরে গিয়ে উভয় পা ধৌত করবে। মহিলাদের গোসলের সময় খোঁপা বা বেণী খোলা আবশ্যক নয়; যদি চুলের গোড়ায় পানি পৌছে।

গোসল ফরজ হওয়ার কারণসমূহঃ
১. যৌন উত্তেজনা বা কামভাবের সাথে পুরুষ কিংবা স্ত্রী লোকের বীর্যপাত হলে। ২. লিঙ্গদ্বয়ের মিলনে; বীর্যপাত না হলেও। ৩. স্ত্রী লোকের হায়েয (মাসিক ঋতুস্রাব) এবং নিফাস (সন্তান প্রসবের পরবর্তী রক্তস্রাব) এরপর পবিত্রতা অর্জনের নিমিত্তে গোসল ফরজ।

সুন্নাত গোসলঃ
আর রাসুল (দঃ) জুমা, দুই ঈদ, ইহরাম বাঁধা এবং আরাফাতের দিনের উপস্থিতির জন্য গোসল সুন্নাত করেছেন। মযী এবং ওদীতে গোসল ফরজ নয়; এতে শুধু ওযু করলেই চলবে।   

No comments:

Post a Comment