আযানের অধ্যায়
পাঁচ ওয়াক্ত সালাত ও জুমুআর সালাতের জন্য আযান দেওয়া সুন্নাত। এগুলো ছাড়া
অন্যান্য সালাতের জন্য আযান নেই। আযানে ‘তারজী’ নেই। আর ফজরের আযানে “হাইয়্যা আলাল
ফালাহ”-এর পর “আসসালাতু খাইরুম মিনান্নাউম” দু’বার বলতে হবে। একামত আযানের মতোই,
তবে “হাইয়্যা আলাল ফালাহ”-এর পরে “ক্বাদ কামাতিসসালাহ” দু’বার অতিরিক্ত করবে।
আযানের মধ্যে থেমে থেমে বলবে, আর একামত তাড়াতাড়ি বলবে। আযান ও একামত উভয়টির সময়
কেবলামূখী হবে। “হাইয়্যা আলাসসালাহ ও হাইয়্যা আলাল ফালাহ” যখন পৌঁচবে তখন যথাক্রমে
ডান ও বাম দিকে মূখ ফিরাবে। কাযা সালাতের জন্যও আযান ও একামত দুই-ই দিতে হবে। আর
যদি একাদিক সালাত কাযা হয়, তবে প্রথম ওয়াক্তের জন্য আযান ও একামত উভয়ই দিবে,
দ্বিতীয় ওয়াক্তের জন্য সে ইচ্ছাদিন। ইচ্ছা করলে আযান একামত উভয়ই দিবে, আর ইচ্ছা
করলে শুধু একামত দেবে। পবিত্র অবস্থায় আযান ও একামত দেয়া আবশ্যক। যদি বিনা ওযূতে
আযান দেয়, তবে জায়েয হবে। ওযূবিহীন অবস্থায় আযান দেয়া মাকরূহ। ওয়াক্ত আসার পূর্বে
আযান দেবে না। তবে ইমাম আবূ ইউসুফ (রহঃ)-এর মতে, ওয়াক্ত আসার পূর্বে ফজরের আযান
দেয়া জায়েয।
No comments:
Post a Comment